Mithun Chakraborty : ২১ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন, নিজের মন্তব্যে অনড় মিঠুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2022 09:31 PM (IST)

২১ জন তৃণমূল বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। দু’মাস আগে করা এই মন্তব্যেই এদিনও অনড় থাকলেন মিঠুন চক্রবর্তী। বললেন, সংখ্যাটা একুশ থেকে কমেনি এটুকু বলতে পারি। এ’নিয়ে তাঁকে কটাক্ষ করেছে তৃণমূল।