WB Election 2021: আবেদন করেও প্রার্থী হতে না পেরে চরম খুশি রায়গঞ্জের বিজেপি কর্মী

প্রার্থী পদের জন্য আবেদন করে শেষ পর্যন্ত প্রার্থী হতে না পেরে চরম খুশি রায়গঞ্জের বিজেপি কর্মী কমল রাজবংশী। আসন্ন বিধানসভা নির্বাচনে উত্তর দিনাজপুর জেলায় বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ করার পরেই জেলাজুড়ে প্রার্থী বদলের দাবীতে বিজেপি কর্মীরা একাধিক  দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুর চালিয়েছে। প্রার্থী বদল না করা হলে টেলিফোনে জেলা সভাপতিকে আত্মহত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। জেলা থেকে নিজে প্রার্থী হতে চেয়ে প্রায় হাজারখানেক দরখাস্ত অনলাইনে জমা পড়েছিল। শেষ পর্যন্ত প্রার্থী হতে না পেরে প্রায় সকলেই হতাশ। স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে ঘুষ নিয়ে টিকিট বিলির অভিযোগ তুলে জেলার ও বি সি মোর্চার জেলার সহ সভাপতি মদন বিশ্বাস নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করবেন বলে সিদ্ধান্ত নিয়েছে। ব্যতিক্রম কমল রাজবংশী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola