Nadia News | বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE : নদিয়ার চাপড়ায় উত্তেজনা । বিজেপি এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । আহত বিজেপি এজেন্টকে নিয়ে যাওয়া হয়েছে চাপড়া হাসপাতালে
আরও খবর..
বৃহস্পতিবার প্রথম দফার ভোটে পশ্চিমবঙ্গে রেকর্ড করেছে ভোটদানের হার। তবে শুধু ভোটদানের হারেই নয়, ভোটার সংখ্যাতেও রেকর্ড তৈরি হয়েছিল। ঐতিহাসিক ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে। এবার দ্বিতীয় দফার ভোটেও সকাল ১১টা পর্যন্ত ৩৯.৯৭ শতাংশ ভোট পড়েছে। সাম্প্রতিক সময়ে এই ব্যাপক পরিণামে ভোটদানের হার নজিরবিহীন বলা হচ্ছে।
সকাল সকাল ভোটের দিন রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল তখন সাতটা বা সাড়ে সাতটা। এমন দৃশ্য কখনও দেখেছেন বলে মনে করতে পারে না শহরবাসী। কারণ এত সকাল সকাল ভোটের দিন বেরোন না তৃণমূল নেত্রী। কিন্তু এবার তিনি নিজের নিয়ম নিজেই ভেঙেছেন। বলছেন, সারাদিন দলনেত্রী হিসেবে রাস্তাতেই থাকবেন। ভোটের সকালেই তিনি অভিযোগ করেন, তাঁর কেন্দ্রের মধ্যেই নামিয়ে দেওয়া হচ্ছে তাঁর ব্যানার, ছিঁড়ে ফেলা হচ্ছে।