BJP: দু'বছরেও CAA কার্যকর না হওয়ায় ক্ষোভ, দিল্লি যাত্রার পরিকল্পনা মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিদের | Bangla News
এবিপি পডকাস্ট | 21 Jan 2022 11:13 AM (IST)

মতুয়াদের (Matua) নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ডিভিডেন্ড পেয়েছে বিজেপি (BJP)। কিন্তু, ২ বছরের বেশি সময় কেটে গেলেও এখনও অবধি সিএএ (CAA) কার্যকর হয়নি। তা নিয়ে মতুয়াদের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ। সূত্রের খবর, বিষয়টি নিয়ে দিল্লি যাত্রার পরিকল্পনা নিয়েছেন সারা ভারত মতুয়া মহাসঙ্ঘের প্রতিনিধিরা। সিএএ ইস্যুতে ফের শুরু রাজনৈতিক তরজা।