Agnimitra Paul: 'আজ সোনারপুরের নতুন শাহজাহান হচ্ছে জামালউদ্দিন', বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

ABP Ananda LIVE: 'পায়ে শিকল পড়িয়ে রাখা হয়েছিল সকাল থেকে রাত অবধি, কিন্তু ৮ থেকে আজ হয়ে গেল ১৬ তারিখ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশের তরফ থেকে। যে তৃণূমলের কর্মী সমর্থকরা করছে, জাগয়গায় জায়গায় শেখ শাহজাহান। আজ সোনারপুরের নতুন শাহজাহান হচ্ছে জামালউদ্দিন', বিস্ফোরক অগ্নিমিত্রা পাল।সন্দেশখালির পর এবার সোনারপুরে মহিলাদের বাড়িতে ডেকে অত্যাচারের অভিযোগ। অত্যাচারের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শিকল দিয়ে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে। সালিশি সভা বসিয়ে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ। সালিশি সভায় জামালউদ্দিনের প্রস্তাবে রাজি না হলেই অত্যাচার চালানো হত বলে অভিযোগ। অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি করার অভিযোগ জামালউদ্দিনের বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও লাভ হত না বলে দাবি স্থানীয়দের। অভিযোগ, ভয় দেখিয়ে এলাকায় শাসন কায়েম রেখেছিল জামালউদ্দিন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola