JP Nadda iskon visit: বঙ্গ সফরে এসে নদিয়ায় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

ABP Ananda  |  19 Jan 2023 04:29 PM (IST)
ABP News

12 tar Breaking seg 2: বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি (All India President) পদে মেয়াদ বাড়ার পর, বঙ্গ সফরে এসে নদিয়ায় (Nadia) পৌঁছলেন জে পি নাড্ডা (Jagat Prakash Nadda)। কলকাতা (Kolkata) থেকে কপ্টারে মায়াপুরে (Mayapur) গেলেন নাড্ডা। ঘুরে দেখলেন মন্দির চত্বর। গেলেন নির্মীয়মাণ ইসকন মন্দিরেও (Iskon)। এরপর সড়কপথে নদিয়ার বেথুয়াডহরিতে যাবেন নাড্ডা। সেখানে দলের জন সম্পর্ক যাত্রায় যোগ দেবেন। কৃষ্ণনগর (Krishnagar) লোকসভা কেন্দ্রের অধীনে যে ৭টি বিধানসভা রয়েছে, সেখানকার দলীয় নেতা, কর্মীরা এই সভায় থাকবেন। কর্মসূচির শেষে হোটেলে ফিরে নদিয়া উত্তর সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এদিকে 'বিজেপির পায়ের তলায় মাটি নেই। নাড্ডার সফরে কোনও লাভ হবে না। বাংলায়  বিজেপির ভবিষ্যৎ বলে কিছু নেই', কটাক্ষ ফিরহাদ হাকিমের (Firhad Hakim)। অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ল আবাস দুর্নীতির (Awas Yojona Scam) তদন্তে আসা কেন্দ্রীয় প্রতিনিধিদল।এদিন ধলহারা গ্রাম পঞ্চায়েত এলাকায় যান দুই কেন্দ্রীয় প্রতিনিধি। বেহাল রাস্তা, ১০০ দিনের কাজ ও ভাঙা বাড়ি নিয়ে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আবার, মালদার কালিয়াচকে চরি-অনন্তপুর গ্রামে আবাস তালিকায় জোড়া গলদ! ।আবাস তালিকায় নাম সিভিক ভলান্টিয়ারের।কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সিভিক ভলান্টিয়ার অভিজিৎ পাণ্ডের নাম তালিকায়।তালিকায় নাম থাকার কথা স্বীকার করেছেন সিভিক ভলান্টিয়ারের মা।ডিসেম্বরেই নাম বাদ, দাবি মালদার জেলাশাসকের।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • JP Nadda iskon visit: বঙ্গ সফরে এসে নদিয়ায় পৌঁছলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন