kishore kumar: কিশোরকুমারের জন্মদিন পালনে বিজেপিকে বাধা দেওয়ার অভিযোগ
কিশোরকুমারের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরেও শুরু হল বিতর্ক। আজ টালিগঞ্জে কিশোর কুমারের আবক্ষ মূর্তির কাছে তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করা হয়। যে অনুষ্ঠানের প্রধান অতিথি অরূপ বিশ্বাস। কাছে টালিগঞ্জ মেট্রো স্টেশনে জন্মদিন পালনের আয়োজন করে বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, তাঁরা টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাতে চেয়েছিলেন। কিন্তু পুলিশ প্রশাসন সেই অনুমতি দেয়নি। তৃণমূল বিধায়ক ও মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, অভিযোগ ঠিক নয়।
Tags :
BJP ABP Ananda Kishore Kumar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ