BJP: রামপুরহাটে বিজেপি বীরভূম সাংগঠনিক জেলার সভাপতির ছবির ওপর লেখা ‘চোর’। ABP Ananda Live
ABP Ananda | 27 Nov 2023 12:07 PM (IST)

২৯ নভেম্বর ধর্মতলায় সমাবেশ উপলক্ষ্যে রামপুরহাটে আজ শুভেন্দু অধিকারীর মিছিল। তার আগে রামপুরহাটের পাঁচমাথা মোড়ে বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহার ছবির ওপর লেখা হল ‘চোর’। সকালে বিজেপি কর্মীরা সেগুলি ছিঁড়ে দেন। চব্বিশের লোকসভা ভোটের আগে বীরভূমে বিজেপির গোষ্ঠীকোন্দল চরমে উঠেছে। এর আগে দলের কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার সভামঞ্চ ভাঙার অভিযোগ ওঠে জেলা সভাপতি ধ্রুব সাহার অনুগামীদের বিরুদ্ধে। উল্টোদিকে, বীরভূম জেলা নেতৃত্বের পদত্যাগ চেয়ে কলকাতায় বিজেপির রাজ্য দফতরের বিক্ষোভ দেখান বিজেপি বাঁচাও মঞ্চের সদস্যরা। যদিও এবার বিজেপি জেলা সভাপতির ছবির ওপর ‘চোর’ লেখা নিয়ে তৃণমূলকে দায়ী করেছে গেরুয়া শিবির। কোন্দল ঢাকতে মিথ্যা দোষারোপ, প্রতিক্রিয়া শাসকদলের।