BJP: তৃণমূল বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীন অভিযোগকারী বিজেপি কর্মীর রহস্যমৃত্যু

তৃণমূল প্রধানের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আদালতে মামলা চলাকালীনই অভিযোগকারী বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। প্রধানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। মালদার গাজোলের বৈরগাছি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। বিজেপি ছেড়ে তৃণমূলে আসায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে গেরুয়া শিবির, দাবি প্রধানের। ঘটনার সূত্রপাত মাসছয়েক আগে। তৃণমূল প্রধান সুবোধ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন বিজেপি কর্মী ধনঞ্জয় সরকার। বিষয়টি পরে আদালতে গড়ায়। এর মধ্যেই বুধবার রাতে বাড়ির কাছেই আমবাগানের মধ্যে রক্তাক্ত অবস্থায় অভিযোগকারী বিজেপি কর্মীকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাঁর মৃত্যু হয়। তৃণমূল প্রধানের দিকেই আঙুল তুলেছে মৃতের পরিবার। অভিযোগ অস্বীকার প্রধানের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola