West Bengal Elections 2021: শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু মালদার BJP প্রার্থীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Mar 2021 11:54 AM (IST)

সোমবার সকাল থেকে প্রার্থীরা প্রচার শুরু করেছেন। গঙ্গাস্নান করে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মালদার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মণ্ডল। প্রচারের সময় প্রসাদও বিলি করলেন প্রার্থী। ভোটের মুখে মালদা জেলা পরিষদের সভাধিপতি তৃণমূল (TMC) ছেড়ে বিজেপিতে (BJP) যোগ দিয়েছিলেন। তাঁকে প্রার্থী করায় একাধিক জায়গায় বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা।