Dilip Ghosh: শোকজের পরেও বিতর্কিত মন্তব্য, নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বললেন দিলীপ। ABP Ananda Live
ABP Ananda | 28 Mar 2024 12:24 PM (IST)

শোকজের পরেও বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের। তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বললেন দিলীপ। একটি চিঠি দিতে ১০ জন গেছেন তৃণমূলের! এদিন তিনি বলেন, 'কী এমন হয়ে গেছে, যে সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো! তোমরাও তো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীকে কী না বলেছো। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না, কান মুলে দিতে বলি না। রাস্তায় রাজনীতি করতে পারছ না বলেই নির্বাচন কমিশনে যেতে হচ্ছে।'তৃণমূলকে নিশানা করে মন্তব্য দিলীপ ঘোষের