Lok Sabha Election: ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা, উঠল চক্রান্তের অভিযোগ
ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই মামলা পুলিশের। ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের। ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী প্রণত টুডু। ইটের ঘায়ে জখম হন প্রার্থীর নিরাপত্তা রক্ষী। গাড়ি ভাঙচুর করা হয় ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর। ওই দিনই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে গড়বেতা থানায় অভিযোগ দায়ের করেন এক মহিলা। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা, অভিযোগ বিজেপি প্রার্থীর।