Sajal Ghosh: উপনির্বাচনের প্রচারে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে বচসা বিজেপি প্রার্থী সজল ঘোষের। ABP Ananda Live
ABP Ananda | 10 Apr 2024 02:08 PM (IST)

West Bengal News: ডানলপে উপনির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূল কাউন্সিলরের সঙ্গে তর্কাতর্কিতে জড়ালেন সজল ঘোষ (Sajal Ghosh)। বরানগর উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের (Santanu Majumdar)। এদিন বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন সজল ঘোষ। ডানলপের একটি চায়ের দোকানে বসেছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার।বরানগর উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জিতবেন বলে ওই কাউন্সিলর দাবি করায়, প্রতিবাদ জানান সজল ঘোষ। ABP Ananda Live