✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

BJP: বিরোধীদের অপেক্ষাই সার, গোছা গোছা ফর্ম পাচ্ছে তৃণমূল! অভিযোগ BJP-এর

ABP Ananda  |  11 Jun 2023 02:05 PM (IST)
ABP News

বাঁকুড়ার শালতোড়ায় বিডিও অফিস থেকে মনোনয়নের জন্য তৃণমূলের অঞ্চল সভাপতিকে গোছা গোছা ডিসিআর দিচ্ছেন সরকারি কর্মী। একটি ভাইরাল ভিডিও ঘিরে এমনই অভিযোগ উঠল। শুরু হচ্ছে বিতর্ক। আজ রবিবার, মনোনয়ন পত্র জমা দেওয়া যাবে না। কিন্তু, আজ বিডিও অফিসে গোছাগোছা ডিসিআর তৃণমূলের অঞ্চল সভাপতিকে দেওয়া হয়েছে বলে বিরোধীদের অভিযোগ।


শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির দাবি, 'নির্বাচন কমিশনার পর্যাপ্ত পরিমাণে ডিসিআর ফর্ম পাঠাননি। আমাদের দলের কর্মীরা রোদে দাঁড়িয়ে ডিসিআর পাচ্ছেন না। এদিকে শাসক দলের লোকজন থোক থোক ডিসিআর নিয়ে আসছেন। শাসক দল ভোট পাবে না বলেই এমন করছে। নির্বাচন কমিশন পদক্ষেপ নিন।' বিরোধীদের কেন অপেক্ষা করেও ফর্ম মিলবে না। কেন তাঁদের হেনস্থা করা হবে, সেই প্রশ্ন তুলে আক্রমণ করেছেন বিধায়ক।


বিরোধীদের অভিযোগ, প্রবল গরমে, রোদের মধ্যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও তাঁরা ডিসিআর পাচ্ছেন না। ফলে মনোনয়নপত্র নিতে সমস্যায় পড়তে হচ্ছে। শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির অভিযোগ, তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে বিরোধীদের আটকাতে প্রশাসনের একাংশ এই কাজ করছে। প্রয়োজনীয় কিছু জানতে বিডিও অফিসে গিয়েছিলেন বলে দাবি করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি। বিডিও অফিসের ওই কর্মী ও বিডিও-ও দাবি করেছেন, নিয়ম মেনেই সবকিছু হচ্ছে। 


শুভেন্দুর ট্যুইট:
পঞ্চায়েতে মনোনয়নের শুরু থেকেই বিতর্ক। কোথাও বাধা, কোথাও সরাসরি মারধরের অভিযোগ। এর মধ্যেই ওই ভিডিও ট্যুইট করে বিরোধী দলনেতা শুভেনদু অধিকারী লিখেছেন, 'এটা বাঁকুড়ার শালতোড়ার ঘটনা। বিরোধী প্রার্থীরা, যারা শাসকের বাধা-হুমকি অতিক্রম করে মনোনয়নপত্র সংগ্রহের জন্য বিডিও অফিসে পৌঁছতে সক্ষম হচ্ছেন, কয়েক ঘণ্টা পরে তাদের মনোনয়নপত্র এবং ডিসিআর (ডুপ্লিকেট কার্বন রসিদ) হস্তান্তর করা হবে অন্যথায় তাদের জানানো হবে যে, বিকেল ৩টে পেরিয়ে গেছে, তাই এখন কোনও অফিসিয়াল কাজ সম্ভব হবে না বা পর্যাপ্ত কাগজপত্র নেই এবং তারা তাদের কাছে কোনও মনোনয়নপত্র হস্তান্তর করতে প্রস্তুত নয় এবং প্রার্থীদের পরের দিন আবার আসতে বলবে। এরা কি সরকারি কর্মী, নাকি তৃণমূলের সেবক?'

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • BJP: বিরোধীদের অপেক্ষাই সার, গোছা গোছা ফর্ম পাচ্ছে তৃণমূল! অভিযোগ BJP-এর

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.