BJP Rally : 'রক্ত পিপাসু রাজীব সিন্হা', বিজেপির মিছিলে প্রতীকী কমিশনারের কোমরে দড়ি। ABP Ananda Live
ABP Ananda | 19 Jul 2023 05:00 PM (IST)

মেলেনি পুলিশের অনুমতি। তারপরও, পঞ্চায়েত ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে আজ পথে বিজেপি। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটে ১১জন দলীয় কর্মী খুন হয়েছেন। আক্রান্ত হয়েছেন সাড়ে ৩ হাজার কর্মী। তাঁদের মধ্যে ৬৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পঞ্চায়েত ভোটে ১২ হাজার ৪৯২টি বুথ দখল হয়েছে। এবং ২১ হাজার বুথে ভোটই না হওয়ার অভিযোগ তুলছে বিজেপি।