BJP: ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ

রিষড়াকাণ্ডে  ( Rishra Violence ) পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সুকান্ত মজুমদার ( Sukanta Majumdar )  ধর্নায় বসার আগেই মঞ্চ খুলল পুলিশ। আজ সকাল ১১টা থেকে শ্রীরামপুরের বটতলায় অবস্থানে বসার কথা ছিল বিজেপি রাজ্য সভাপতির। তার আগেই মঞ্চ খুলে দেয় পুলিশ। 

সুকান্ত ছাড়াও এই ধর্না-অবস্থানে যোগ দেওয়ার কথা পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোর। সোমবার দলীয় কর্মীদের দেখতে রিষড়া যাওয়ার পথে, কোন্নগরের বিশালাক্ষীতলায় আটকানো হয় সুকান্ত মজুমদারের কনভয়। প্রায় ৫ ঘণ্টা ধরে চলে টানাপোড়েন। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি রাজ্য সভাপতি। এর প্রতিবাদেই আজ অবস্থানে বসার সিদ্ধান্ত। এদিকে, গতকালের মতো আজও শ্রীরামপুর, রিষড়ার  একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি রয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola