BJP : অভিষেকের গুলি মন্তব্যকে হাতিয়ার করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

বাংলায় এসে অভিষেকের গুলি মন্তব্যকে হাতিয়ার করল বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। মুখ্যমন্ত্রীর ভাইপো বলেছেন, মাথায় গুলি করতেন। তাঁর কথায় ক্ষমতার দম্ভ প্রকাশ পাচ্ছে।
ওপরতলার নির্দেশেই বিজেপির উপর অত্যাচার করেছে পুলিশ।
বিজেপি কর্মীদের নির্যাতনে তিনিই পুলিশকে নির্দেশ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপির কেন্দ্রীয় দলের। 
বাংলায় জঙ্গলরাজ চলছে। ২০২৪-এর ভোটে শিক্ষা দেব, হুঙ্কার বিজেপির কেন্দ্রীয় নেতা ব্রিজ লালের। গুলি নয়, বাংলার মাথায় কলঙ্কের দাগ লাগিয়েছেন, তোপ দলের আরেক সদস্য প্রাক্তন বিজেপি সাংসদ সুনীল জাখরের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola