✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

Suvendu Adhikari: বিধানসভার ভিতরে শুভেন্দুর প্রাণহানির আশঙ্কা বিজেপির | ABP Ananda LIVE

ABP Ananda  |  13 Mar 2025 08:16 AM (IST)
ABP News

ABP Ananda LIVE: বিধানসভার মধ্য়ে খুন করা হতে পারে বিরোধী দলনেতাকে। আজ এমনই অভিযোগ তুললেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাঁর নিরাপত্তার দাবি জানিয়ে বিধানসভার সচিবালয়ে চিঠি দিচ্ছে বিজেপি। চিঠিতে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের বিধানসভায় ঢুকতে দেওয়ার বিষয়টি ফের বিবেচনা করতে বলা হয়। জবাবে বিধানসভার সচিবালয় থেকে বলা হয়, কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের বিধানসভা চত্বরে ঢুকতে না দেওয়ার সিদ্ধান্তই বহাল রেখেছেন বিধানসভার অধ্যক্ষ। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে বলতে গিয়ে সিপিএম আমলের কথা টেনে আনেন শুভেনদু অধিকারী। ভূয়সী প্রশংসা করেন তৎকালীন মুখ্য়মন্ত্রী জ্য়োতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের।


দুদিন আগে বিরোধী দলনেতার জেলাতেই ভাঙন ধরেছে বিজেপিতে। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল যোগ দিয়েছেন তৃণমূলে। এই প্রেক্ষাপটে এবার বিধানসভায় দাঁড়িয়ে নাম না করে দলবদল নিয়ে শুভেন্দু অধিকারীকে খোঁচা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, 'তৃণমূলে ছিলে যখন, তখন রোজা করতে। এখন আর করো না। আসলে তোমার জামা বদল হয়েছে। ভিতরটা একই আছে। এই জামা আবার যেন লাল জামায় পরিণত না হয়। তিনবার দল বদল করেছেন। লুকিয়ে কালো কাপড় মাথায় দিয়ে বিজেপির সঙ্গে দেখা করেছেন। আর কিছুদিন বাদে দেখবেন অনুরোধ আসবে অন্য দলে যাওয়ার।' পাল্টা বিরোধীরা আবার মনে করিয়ে দিচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে তৃণমূল গঠন, বিজেপির সঙ্গে জোট, পরে ফের কংগ্রেসের সঙ্গে জোট গড়ে রাজ্যে ক্ষমতা দখলের ইতিহাস। শুভেন্দু অধিকারীও নন্দীগ্রামের 
প্রসঙ্গ টেনে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। 'তিনি বলেন, আপনি মেদিনীপুরের ওই তল্লাটে সব ভোটে দ্বিতীয় হতেন, হারতেন। দ্বিতীয় থেকে প্রথম অধিকারীরাই আপনাকে করেছে।'

  • হোম
  • ভিডিও
  • জেলার
  • Suvendu Adhikari: বিধানসভার ভিতরে শুভেন্দুর প্রাণহানির আশঙ্কা বিজেপির | ABP Ananda LIVE

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.