Seikh Sahjahan: সন্দেশখালির শেখ শাহজাহান মার্কেটে উড়ল গেরুয়া পতাকা | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: লোকসভা ভোটের মুখে কি বদলাচ্ছে সন্দেশখালির সমীকরণ? শেখ শাহজাহান যখন সিবিআই হেফাজতে, তখন সন্দেশখালির শেখ শাহজাহান মার্কেটে উড়ল গেরুয়া পতাকা। শনিবার, সন্দেশখালি ১ নম্বর ব্লকে সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় যান বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। এই এলাকায় শেখ শাহজাহানের বাড়ি! এখানেই এদিন রীতিমতো চেয়ার টেবিল পেতে প্রিয়ঙ্কা টিবরেওয়ালের নেতৃত্বে ক্যাম্প করে বিজেপির আইনজীবী সেল।