BJP-TMC: বাংলা ভাগ নিয়ে বিজেপির অন্দরে ভিন্নমত, চড়া সুর তৃণমূলের
ABP Ananda | 21 Feb 2023 09:47 AM (IST)

বিধানসভায় (WB Assembly) বাংলা ভাগ নিয়ে বিজেপির (BJP) অন্দরে ভিন্নমত। সোমবার বিধানসভায় বঙ্গ ভঙ্গ বিরুদ্ধে প্রস্তাব আনেন সত্যজিৎ বর্মণ। এই প্রস্তাবের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বাংলা ভাগের দাবি নিয়ে বিধানসভাতেই বিজেপির দুই সুর। সোমবার বাংলা ভাগের বিরোধিতায় বিধানসভায় প্রস্তাব আনে রাজ্য় সরকার। তা নিয়ে আলোচনায়, বিরোধী দলনেতা বলেন, কোনও স্বীকৃত রাজনৈতিক দল, বাংলা ভাগের দাবি তোলেনি। কিন্তু, তাঁর দলেরই বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা
আবার এনিয়ে গণভোটের দাবি তোলেন। গোটা বিষয়টি নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল।