BJP : ব্যক্তিত্বহীন বলে খোদ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে আক্রমণে অনুপম হাজরা । Bangla News

ব্যক্তিত্বহীন বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণে অনুপম হাজরা। ‘দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল’, ‘রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন’, সরাসরি সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার আক্রমণে অনুপম হাজরা।
‘এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে’, ‘পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক’, ‘বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার’, ‘বাইরে থেকে লোক না এনে উচিত ছিল আমাকে জানানোর’, ‘নিজে বিরাট কিছু না করতে পারলে কেন অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী?’, ‘বাঙালি কাঁকড়ার জাত হয়ে আর কতদিন থাকবে?’‘সংগঠনের কেউ উপরে উঠলে, টেনে নামাবো, এরকম চললেই ৭৭-এই আটকে যাবে’, ‘অনেকে গুড বয় সাজে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না’, বৈদিক ভিলেজে বিজেপির প্রশিক্ষণ শিবিরে ডাক না পাওয়ার পরে বিস্ফোরক অনুপম।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola