BJP: কম্বল বিলিকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ

কম্বল বিলিকাণ্ডে আজ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে আসানসোল আদালতে পেশ
 আসানসোল উত্তর থানার সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ
 পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ বিজেপির (BJP)

 গতবছরের ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র-পত্নী ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারির ওয়ার্ডে কম্বল বিলি অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক নাবালিকা-সহ ৩ জনের মৃত্যু হয়। ওই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে গত ১৮ মার্চ, উত্তরপ্রদেশের নয়ডা থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। ৮ দিনের পুলিশ হেফাজত শেষে আজ ফের জিতেন্দ্রকে আদালতে তোলা হবে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola