BJP: 'টালির চালে লুকিয়ে কয়লা-গরু পাচারের টাকা', আক্রমণ জে পি নাড্ডার
ABP Ananda | 12 Feb 2023 11:30 PM (IST)

বাংলায় এসে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) বাংলাতেই আক্রমণ জে পি নাড্ডার। 'টালির চালে লুকিয়ে কয়লা-গরু পাচারের টাকা', পূর্বস্থলীর সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতির। মমতাকে নির্মমতা বলে কটাক্ষ। সিন্ডিকেট, তোলাবাজির খেলা শেষ হবে, স্লোগান তুললেন নাড্ডা (JP Nadda)। নাড্ডার ভাষণে উঠে এল কার্টুনকাণ্ডের প্রসঙ্গও।