✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

কুণাল ঘোষের সঙ্গে ছবি, দলেরই নেতার তোপের মুখে দিলীপ ঘোষ

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ  |  07 Jul 2021 02:18 PM (IST)
ABP News

দলেরই নেতার তোপের মুখে দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দিলীপের ছবি পোস্ট করে নিশানা। হতাশ ঘরছাড়া বিজেপি (BJP) কর্মীরা, মন্তব্য নানুরের মণ্ডল সভাপতির। মণ্ডল সভাপতির মন্তব্যকে সমর্থন নানুরের পরাজিত বিজেপি প্রার্থীর । নানুরে বিজেপির মণ্ডল সভাপতি শঙ্খ ঘোষ ফেসবুকে পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ-দিলীপ ঘোষ একসঙ্গে পাশাপাশি বসে খোস গল্প করছেন। ভোট পরবর্তী হিংসায় যখন বিজেপি কর্মীরা ঘরছাড়া, ঠিক সেই সময় দলের রাজ্য সভাপতি, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের সঙ্গে যেভাবে হাসিমুখে কথা বলছেন, তাতে আমরা অত্যন্ত হতাশ। মণ্ডল সভাপতির এই মন্তব্যে সহমত জানিয়েছেন নানুরের বিজেপি প্রার্থী তারক সাহা, এরকম ছবি দেখলে হতাশ হবেনই দলীয় কর্মীরা। কটাক্ষ করেছে তৃণমূল।


এদিকে আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "আন্তর্জাতিক বাজারে কাঁচা তেলের মূল্যবৃদ্ধির কারণেই ভারতে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে। সরকার জ্বালানির দাম কম করার চেষ্টা করছে। আমরাও চাই পেট্রোলের দাম কম হোক। কিন্তু এটা পুরোটা সরকারের হাতে নেই, আন্তর্জাতিক বাজারের উপর দাম নির্ভর করে। এটা কংগ্রেস করে করে রেখে গিয়েছে। তাও দাম কমানোর চেষ্টা করছে সরকার।"

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • কুণাল ঘোষের সঙ্গে ছবি, দলেরই নেতার তোপের মুখে দিলীপ ঘোষ

TRENDING VIDEOS

দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ3 Hour ago

গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন3 Hour ago

১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'15 Hour ago

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা1 Day ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.