Panchayat Election 2023: গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফেরার পথে বিজেপি জেলা সভাপতির গাড়িতে গুলি
ABP Ananda | 06 Jul 2023 11:03 AM (IST)

বিজেপি (BJP) জেলা সভাপতির গাড়িতে পরপর গুলি, অভিযোগ ঘিরে জলপাইগুড়িতে উত্তেজনা। মাঝরাতে বাহাদুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ফেরার পথে বিজেপি জেলা সভাপতির গাড়িতে গুলি চলার অভিযোগ। বাইকে হেলমেট পরে এসে ২ জন গুলি চালায় বলে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীর অভিযোগ। অভিযোগ পেয়ে থানায় আসেন ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার।