Dilip Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায় চিরদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে আছেন',মন্তব্য দিলীপ ঘোষের

ABP Ananda LIVE: ৫ দিন পার, ডিজিপি- (DGP)র হুঁশিয়ারির পরেও অধরা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। কোথায় লুকিয়ে সন্দেশখালির (Sandeshkhali)তৃণমূল নেতা? নাগালের বাইরে ইডির (ED) উপর হামলাকারীরাও। 'শাহজাহান গায়েব হয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা স্বরাষ্ট্রদফতরের, আর স্বরাষ্ট্রদফতর মানে সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁরা চাননা শাহজাহানকে গ্রেফতার করতে, তাঁরাই লুকিয়ে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) চিরদিন দুর্নীতিগ্রস্ত নেতাদের সঙ্গে আছেন। বাকিবুর, শাহজাহান এরাই সাধারণত তাঁর ঘনিষ্ঠ লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এইধরনের নেতা তৈরি করেছেন, মন্তব্য দিলীপ ঘোষের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola