Dilip Ghosh: 'বিজেপি কখনও বাংলাভাগের কথা বলেনি', দাবি দিলীপের। ABP Ananda Live

Suvendu Adhikari: দিলীপ ঘোষের জন্মদিন পালন বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে। ফোন করে দিলীপ ঘোষকে বিধানসভায় আসতে অনুরোধ করেছিলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় পৌঁছলে নিজের হাতে দিলীপ ঘোষকে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। দিলীপ ঘোষের জন্য কেক কাটেন শুভেন্দু, কেক খাইয়ে দেন দিলীপকে।শুভেন্দুকেও কেক খাইয়ে দেন দিলীপ। রাজ্য বিজেপিতে কি নতুন অঙ্কের সূচনা? শুরু জল্পনা। 'বিজেপি কখনও বাংলাভাগের কথা বলেনি', দাবি দিলীপের। রাজ্যে ফের ম্যালেরিয়ায় মৃত্যু। বেহালার সখেরবাজারের বাসিন্দার মৃত্যু । বিষ্ণুপুরের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রতে জ্বর নিয়ে ভর্তি ছিলেন ১২ দিন। পরে তাঁকে টালিগঞ্জে এম আর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। এম আর বাঙুর হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় ম্যালেরিয়ায় আক্রান্ত ৭৮ জন । এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা জেলায় ডেঙ্গি আক্রান্ত ১৭২ জন।