BJP Leader : গাঁজা কেসে গ্রেফতার ডোমজুড়ের বিজেপি নেতা, গাড়ি দিয়ে সাহায্যের অভিযোগ। Bangla News
ABP Ananda | 06 Dec 2022 06:33 PM (IST)

গাঁজা কেসে গ্রেফতার ডোমজুড়ের বিজেপি নেতা। বিজেপি নেতা অষ্ট নস্করকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। হাওড়ার লিলুয়া থেকে অষ্ট নস্করকে গ্রেফতার করে পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ায় গাঁজা পাচারে গাড়ি দিয়ে সাহায্যের অভিযোগ। রফিক নামে এক গাঁজা পাচারকারীকে জেরা করে মেলে অষ্টর নাম, দাবি পুলিশের।