✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

BJP: স্ত্রী, ছেলের সামনে মারধর করে, বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন

ABP Ananda  |  02 May 2023 11:24 PM (IST)
ABP News

ময়নার বাকচায় স্ত্রী, ছেলের সামনে মারধর করে, বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মৃতের নাম বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি বাকচায় বিজেপির ২৩৪ নম্বর বুথের সভাপতি ছিলেন। অভিযোগ, গতকাল বিকেল ৫টা নাগাদ বাড়ি ফেরার পথে, বিজেপি নেতার স্ত্রী-ছেলেকে মারধর করে, বাইকে চাপিয়ে তুলে নিয়ে গিয়ে খুন করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। 
রাতে বাড়ি থেকে কিছুটা দূরে উদ্ধার হয় দেহ। মাথায় ভারী কিছু দিয়ে মেরে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। নেতা খুনের প্রতিবাদে গভীর রাতে ময়না থানার সামনে বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি। বিধায়কের অভিযোগ, খুনের পিছনে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের মদত রয়েছে। তৃণমূলের প্রাক্তন বিধায়কের পাল্টা দাবি, এলাকার মহিলাদের মারধর করে বিজেপি নেতার দলবল, তার জেরেই খুন। সঞ্জয় তাঁতী নামে আরও এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ। রাতে পুলিশ তাঁকে উদ্ধার করে।


পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুন
বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুইয়াঁকে অপহরণ করে খুনের অভিযোগ
গতকাল সন্ধ্যায় বিজয়কৃষ্ণকে জোর করে একটি মোটরবাইকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ
গভীর রাতে উদ্ধার হয় বিজয়কৃষ্ণের মৃতদেহ
মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের ফলে মৃত্যু বলে দাবি পুলিশের
খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
প্রতিবাদে রাতেই ময়না থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি
ময়নার বিধায়ক অশোক দিন্দার নেতৃত্বে বিক্ষোভ দেখায় বিজেপি
খুনের পিছনে ময়নার প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের হাত রয়েছে বলে দাবি বিজেপির
তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইয়ের পাল্টা দাবি পারিবারিক বিবাদের জেরেই এই খুন
 সঞ্জয় তাঁতী নামে আরও এক বিজেপি কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ
রাতে পুলিশ সঞ্জয় তাঁতীকে উদ্ধার করে


শুভেন্দুর জেলায় খুন বিজেপি নেতা
পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি নেতা খুন, প্রতিবাদে পথ অবরোধ
ময়না-তমলুক রাজ্য সড়ক অবরোধ বিজেপির, আগুন জ্বালিয়ে প্রতিবাদ

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • BJP: স্ত্রী, ছেলের সামনে মারধর করে, বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে খুন

TRENDING VIDEOS

পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি5 Minutes ago

চোরবাগানকাণ্ডে মণ্ডপে ফরেন্সিক তদন্তে চাঞ্চল্যকর তথ্য |13 Minutes ago

কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মত্ত অবস্থায় গালিগালাজ, মারধর |21 Minutes ago

মালদার ইংরেজবাজার BJP কর্মী খুনের ঘটনায় গ্রেফতার আরও ২37 Minutes ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.