Panchayat Election 2023: পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু

পঞ্চায়েত ভোটের আগে বিজেপি নেতার রহস্যমৃত্যু। সবংয়ে বিজেপি (BJP) নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর ঝুলন্ত দেহ। বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। 'বারবার হুমকি দেওয়া হচ্ছিল, পাঠানো হয়েছিল সাদা থান', পঞ্চায়েত ভোটের মুখে শাসকদলের কাছে মাথানত না করায় খুন, অভিযোগ বিজেপির।
বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি বিজেপির। মিথ্যে অভিযোগ, মৃত্যু নিয়ে রাজনীতি বিজেপির, পাল্টা তৃণমূল (TMC)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola