Suvendu Adhikari: 'উজ্জ্বলা প্রকল্পের গ্যাস নিতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে!' বিস্ফোরক শুভেন্দু
ABP Ananda LIVE: কেন্দ্রীয় প্রকল্পের জনপ্রিয়তা দেখে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাই, উজ্জ্বলা প্রকল্পের গ্যাস (ujjwala gas) নিতে দেওয়া হচ্ছে না সাধারণ মানুষকে! প্রশাসনের অপব্যবহার করে এই রাজ্যে বন্ধ করে দিতে চাইছেন প্রধানমন্ত্রী (Narendra Modi) উজ্জ্বলা যোজনা প্রকল্প। এক্স হ্যান্ডলে পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চিঠি দিলেন রাজ্যের মুখ্যসচিবকে। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতা লিখেছেন, ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ পশ্চিমবঙ্গের ১ কোটি ২৩ লক্ষ ৭১ হাজার ২২টি পরিবার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা PMUY বেছে নিয়েছে। আয়ুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা থেকে তিনি এই রাজ্যের মানুষকে বঞ্চিত করছেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ব্যাপক জনপ্রিয়তা দেখে, তিনি পশ্চিমবঙ্গে প্রকল্পটি বন্ধ করার জন্য প্রশাসনের অপব্যবহার করছেন।