Shantanu Sen: ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির নামে অন্য রাজ্যের বিজেপি নেতারা তদন্ত প্রভাবিত করে: শান্তনু সেন I Bangla News

‘জঙ্গলরাজ চলছে রাজ্যে, ২০২৪-এ শিক্ষা দেব’, মেডিক্যালে বিজেপি কর্মীদের দেখে তোপ বিজেপির কেন্দ্রীয় দলের সদস্যদের। নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগ। কলকাতা মেডিক্যালে আহত বিজেপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 'বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি যে কী তা এর আগে আমরা দেখেছি। তদন্ত শেষ হওয়ার আগে ওই কমিটির নামে অন্য বিজেপির নেতারা এসে আমাদের নেতাদের দোষী সাব্যস্ত করে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করেন,' প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola