Locket Chatterjee: 'বিজেপিকে আমি আমার পরিবার মনে করি',বললেন লকেট চট্টোপাধ্যায় | ABP Ananda Live

ABP Ananda Live: 'আজকের এই বিশেষ দিনে বিজেপির কর্মীদের ফোঁটা দিলেন লকেট  চট্টোপাধ্যায়। বিজেপিকে আমি আমার পরিবার মনে করি। এবং আমরা বাংলা জুড়ে পার্টিগত যদি বলি, সমস্ত জায়গায় আমাদের ভাইফোঁটার অনুষ্ঠান হয়। বোন ভাইদের সম্পর্ক অটুট থাকে সেই বার্তা দেওয়ার জন্যই আমাদের এই ভাইফোঁটার আয়োজন করা', বললেন লকেট চট্টোপাধ্যায়। 

নভেম্বর মাস পড়ে গেলেও, এখনও পর্যন্ত শীতের দেখা নেই রাজ্যে। সেই আবহেই সুখবর শোনাল আবহাওয়া দফতর।  আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা পৌঁছতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। (West Bengal Weather Updates)

আগের মতো প্যাচপ্যাচে গরম আর নেই। দুপুরের রোদ আর শরীরে তেমন জ্বালা ধরাচ্ছে না। বাতাসে শুষ্কতা বাড়ছে। এই সবই জানান দিচ্ছে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত । আলিপুরের পূর্বাভাসেও মিলেছে শীতের আসার ইঙ্গিত। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কমবে আদ্রতাজনিত অস্বস্তিও। (Kolkata Weather Updates)

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola