BJP Meet: 'শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, দুর্বলতা স্বীকার করতে হবে', বৈঠকে বিস্ফোরক লকেট চট্টোপাধ্যায় | Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Mar 2022 09:05 PM (IST)

পুরভোটে ভরাডুবি। চিন্তন বৈঠকে বিজেপি (BJP)। বৈঠকে বিস্ফোরক অভিযোগ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। 'শুধু সন্ত্রাস সন্ত্রাস বললেই হবে না, দুর্বলতা স্বীকার করতে হবে। কমিটিতে যোগ্যতা নয়, গুরুত্ব পেয়েছে কোটা। পুরনোদের একেবারে সরিয়ে দেওয়া ঠিক হয়নি। সিপিএম (CPM) কীভাবে দ্বিতীয় দল হয়ে উঠেছে, পর্যালোচনা করতে হবে', বৈঠকে মন্তব্য বিজেপি সাংসদের।