Arjun Singh | পরিবহণমন্ত্রীর সই জাল ! নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার বাবা-ছেলে | BJP News | ABP

ABP Ananda LIVE : পরিবহণমন্ত্রীর সই জাল ! নোয়াপাড়া থানার হাতে গ্রেপ্তার বাবা-ছেলে। পরিবহণ ও শ্রমমন্ত্রী অর্জুন সিং-এর সই জাল করে প্রতারণার অভিযোগ। জালে উত্তর ব্যারাকপুর পুরসভার দেবীতলা শানপুকুর এলাকার ২ জন। পুলিশের অভিযানে ধৃত সোমনাথ দাস ও তার ছেলে রোমান দাস। দীর্ঘদিন ধরেই পরিবহণমন্ত্রীর সই জাল করে প্রতারণা চালাচ্ছিল বাবা-ছেলে, দাবি পুলিশের।
রাজ্যের আরও একটি তৃণমূল অফিস থেকে উদ্ধার হল প্রচুর ত্রাণের জিনিসপত্র
রাজ্যের আরও একটি তৃণমূল অফিস থেকে উদ্ধার হল প্রচুর ত্রাণের জিনিসপত্র। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা। স্থানীয় সূত্রে খবর, রাজ্যে পালাবদলের পর থেকেই পিংলার মালিগ্রামের ওই তৃণমূল কার্যালয় বন্ধ ছিল। এলাকার বিজেপি নেতৃত্ব গতকাল বন্ধ তৃণমূল অফিসের তালা ভেঙে ভেতরে ঢোকে। ত্রাণের অনেক জিনিসের পাশাপাশি উদ্ধার হয় বেশ কিছু শব্দবাজি। পিংলা থানায় খবর দেওয়া হলে, পুলিশকর্মীরা এসে ওই ত্রাণ সামগ্রী ও শব্দবাজি বাজেয়াপ্ত করে। কিন্তু কেন এভাবে তৃণমূলের অফিসের মধ্যে ত্রাণের সঙ্গে শব্দবাজি মজুত করা হয়েছিল? ঘটনা ঘিরে সাফাই শোনা গেছে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের মুখে।