West Bengal Assembly: বিজেপি বিধায়ককে ধাক্কা শাসক বিধায়কের গাড়ির? ABP Ananda Live

ABP Ananda Live: বিধানসভার সামনে বিজেপির বিক্ষোভে ঢুকে পড়ল তৃণমূল বিধায়কের গাড়ি! মূল্যবৃদ্ধির জেরে বিধানসভার সামনে আলু বিক্রি করে প্রতীকী প্রতিবাদ বিজেপির। বিজেপির প্রতিবাদ চলাকালীন ঢুকে পড়ে তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের গাড়ি। বিধানসভার গেটের সামনে রাখা একটি টেবিলে ধাক্কা লাগে। 'বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে ধাক্কা মারে শাসক বিধায়কের গাড়ি'। অভিযোগ বিজেপির, অস্বীকার জয়নগরের তৃণমূল বিধায়কের। : রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola