Ananda sokal seg1: গ্রামবাসীদের ক্ষোভের মুখে এবার বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক | Bangla News
'নন্দনের কমিটিতে কারা, নাম জানতে চাই', প্রজাপতি বিতর্কে ফের মুখ খুললেন মিঠুন।'গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না'। তাঁকে নিয়ে কুণাল ঘোষের তোলা প্রশ্নের উত্তরে জবাব মিঠুনের। 'গঙ্গারাম ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন', 'ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন', 'দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে', 'এটা কিন্তু অশনি সঙ্কেত, মানুষ জাগছে, উত্তর দিচ্ছে', প্রজাপতি বিতর্কে মন্তব্য মিঠুন চক্রবর্তীর। 'মানুষ হইহই করে ছবিটা দেখছে', 'এর চেয়ে বড় জবাব আর হয় না', প্রজাপতির সাফল্য নিয়ে মন্তব্য অভিনেতা প্রযোজক দেবের।
আজ বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননার রুল জারি নিয়ে শুনানি। কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে হবে শুনানি। এর আগে স্বতঃপ্রণোদিতভাবে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি মান্থা। এজলাসে বিশৃঙ্খলা সৃষ্টি, আইনজীবীদের একাংশের বিক্ষোভের ঘটনায় রুল জারি। এবার ওই আইনজীবীদের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে চলেছে। শুক্রবার তিন বিচারপতির বিশেষ বেঞ্চ তৈরি হয়েছে হাইকোর্টে। বিশেষ বেঞ্চে রয়েছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম। রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি চিত্তরঞ্জন দাশ।
এবার গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়ক। গতকাল চায়ে পে চর্চার পাশাপাশি, জনসংযোগে নামেন বিধায়ক হরকালী প্রতিহার। সেইসময় রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় টোটো চালকরা। নেপথ্যে তৃণমূলের হাত দেখছেন কোতুলপুরের বিজেপি বিধায়ক। ক্ষমতায় এলে শাসকদল কোনও কাজ করেনি, তার দায় বিজেপির ওপর চাপানো হচ্ছে বলে তাঁর অভিযোগ। বিধায়ককে ঘিরে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, দায় অস্বীকার করে পাল্টা দাবি করেছে তৃণমূল।