BJP: এবার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি বিধায়ক!
পঞ্চায়েত ভোটের আগে হুমকি-হুঁশিয়ারির ট্র্যাডিশন চলছেই। এবার ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিলেন ওন্দার বিজেপি (BJP) বিধায়ক! একইসঙ্গে ঋণ নেওয়া নিয়েও তৃণমূলকে (TMC) তুলোধনা করলেন অমরনাথ শাখা! পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূলও।