Bengal Politics: কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চান মিহির গোস্বামীও, 'নাটক করছেন', কটাক্ষ তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 May 2021 01:48 PM (IST)

লকেট চট্টোপাধ্যায়ের পর এবার কেন্দ্রীয় নিরাপত্তা ছাড়তে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন কোচবিহারের নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। তুললেন ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ! 'নাটক করছেন বিজেপি বিধায়ক,' কটাক্ষ করে বলল তৃণমূল।