BJP: বঙ্গ বিজেপিতে ফের ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল | ABP Ananda LIVE
পঞ্চায়েত ভোটের আগে বঙ্গ বিজেপিতে (BJP) ফের ভাঙন । তৃণমূলে (TMC) যোগ দিলেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি বিধায়ক । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল (Suman Kanjilal) । ক্যামাক স্ট্রিটে (Camac Street) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে তৃণমূলে যোগদান সুমন কাঞ্জিলালের । সুমন কাঞ্জিলালের হাতে দলীয় পতাকা তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । এনিয়ে উত্তরবঙ্গের ৩ জন বিধায়ক বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে ।