Panchayet : পঞ্চায়েত ভোটের প্রস্তুতি, বাসে চড়ে জনসংযোগ বিজেপি সাংসদ সুভাষ সরকারের
বাঁকুড়ায় পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। বাসে চড়ে জনসংযোগ অভিযানে নামলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার। শনিবার সকাল ৯টা নাগাদ বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ঝিলিমিলি যাওয়ার বেসরকারি বাসে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিটি স্টপেজে বাস থেকে নেমে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গত পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছিল এবং এলাকার অভাব-অভিযোগ সম্পর্কে লিখিত তথ্য জমা নেন। এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করবে বলে সাংসদ জানিয়েছেন। দলীয় কর্মীদের নিয়ে বাসভাড়া করে নাটক করছেন বাঁকুড়ার সাংসদ, কটাক্ষ তৃণমূলের।
Tags :
Bangla News Bangla News Live Subhas Sarkar Bengali News TMC ABP Ananda LIVE BJP ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Panchayet Poll