Agnimitra Paul : ব্যারিকেড তো আমরা ভাঙবই, দেখুন ছাদ থেকে আমাদের দিকে পাথর ছুড়ছে: অগ্নিমিত্রা পাল

বিজেপির নবান্ন অভিযানের শুরুতেই রণক্ষেত্রের চেহারা নিল কোনা এক্সপ্রেসওয়ে। প্রথমে সাঁতরাগাছিতে পুলিশের গার্ড রেল টপকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। এরপর পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় কাচের বোতল, ইট, পাথর, বাঁশ। গার্ড রেল ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা। ভেঙে চুরমার করে দেওয়া হয় পুলিশের কিয়স্ক। পাল্টা জল কামান ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। ছোড়া হয় কাঁদানে গ্যাস। লাঠি উঁচিয়ে বিজেপি কর্মীদের তাড়া করে পুলিশ। রাস্তায় ফেলে মারা হয় এক বিজেপি কর্মীকে। অন্যদিকে, হাওড়া ময়দানের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। 
অন্যদিকে হাওড়া ময়দানে মিছিলে হাঁটলেন অগ্নিমিত্রা। পুলিশ আটকালে তাঁর দাবি, 'ব্যারিকেড তো আমরা ভাঙবই, দেখুন ছাদ থেকে আমাদের দিকে পাথর ছুড়ছে'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola