BJP Nabanna Abhijan : 'যতগুলো ক্যামেরা, তত মিনিট পুলিশের সামনে দাঁড়াবার হিম্মত নেই' ! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

' লোক নেই, জন নেই, পুলিশ যা স্ট্র্যাটেজি করেছে সাকসেসফুল'  BJP কে তুলোধনা করলেন কুণাল । ৩০ টা লোকও ছিল না ,  ব্যারিকেডের সামনে আত্মসমর্পণ করলেন শুভেন্দু - কটাক্ষ কুণালের। সেই সঙ্গে তমলুকে তৃণমূল নেতাকে হেনস্তা করা নিয়ে সরব হলেন তৃণমূল মুখপাত্র  l'যতগুলো ক্যামেরা, তত মিনিট পুলিশের সামনে দাঁড়াবার হিম্মত নেই' ! শুভেন্দুকে কটাক্ষ কুণালের

নবান্ন অভিযানে যাওয়ার আগেই পিটিএসের কাছে আটক করা হল শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিন্হাকে। বিজেপির মিছিল আটকায় পুলিশ। ডিসি সাউথ আকাশ মাঘারিয়ার সঙ্গে বিরোধী দলনেতার উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এরপর আটক করে প্রিজন ভ্যানে তোলা হয় শুভেন্দু, লকেট, রাহুলকে। অন্যদিকে, শুভেন্দুকে ছাড়াই সাঁতরাগাছি থেকে সৌমিত্র খাঁ, অশোক দিন্দার নেতৃত্বে বিজেপির মিছিল রওনা দেয় নবান্নর উদ্দেশে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola