BJP Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারকে কটাক্ষ, তমলুকে বিজেপির উদ্দেশে পড়ল ফ্লেক্স

অন্নপূর্ণা ভাণ্ডারকে কটাক্ষ করে ফ্লেক্স লাগানো হল তমলুকের অনন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে। বিজেপিকে তীব্র কটাক্ষ করা হয়েছে ফ্লেক্সে। তৃণমূল পরিকল্পনা করে ফ্লেক্স লাগিয়েছে বলে অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করেছে ঘাসফুল শিবির।                                          

তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের মোকাবিলা করতে অন্নপূর্ণা ভাণ্ডার চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। মহিলা ভোট টানতে বিজেপির ছোট-বড় বহু নেতার মুখেই উঠে এসেছিল এই নাম। কিন্তু, লোকসভা ভোটে এরাজ্যে বিজেপির আসন সংখ্যা ১৮ থেকে কমে ১২ হয়েছে। দক্ষিণবঙ্গে ধরাশায়ী হলেও পূর্ব মেদিনীপুরের তমলুক ও কাঁথিতে জয়ী হয়েছে বিজেপি। এবার সেই জেলাতেই অন্নপূর্ণা ভাণ্ডারকে কটাক্ষ করে লাগানো হল ফ্লেক্স। এই ছবি তমলুকের অনন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola