BJP Assembly Walkout: ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট, কী কারণে বিক্ষোভ বিজেপির? ABP Ananda Live
ABP Ananda | 29 Jul 2024 05:58 PM (IST)

ABP Ananda Live: ফের বিধানসভা থেকে বিজেপির ওয়াক আউট। দ্বিতীয়ার্ধের আলোচনায় বিজেপির বক্তা হিসেবে সুমন কাঞ্জিলালের নাম ছিল। 'বাইরে যিনি তৃণমূল কংগ্রেস করছেন, তাঁকে কী করে বিজেপির তালিকায় যুক্ত করা হল?' বিজেপির পক্ষ থেকে এই নাম পাঠানো হয়নি, দাবি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। এতে কোনও সমস্যা নেই, এখনও তিনি বিধানসভায় বিজেপি বিধায়ক, অনুমতি দিয়ে জানালেন স্পিকার। এরপরই স্লোগান তুলে বিজেপির বিধায়করা বিধানসভা ওয়াক আউট করেন।
আরও খবর, বিক্ষোভের মুখে পড়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে গেলেন উপাচার্য । কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের ঘটনা । তাঁকে হেনস্থা করে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উপাচার্য দেবাশিস বন্দ্যোপাধ্য়ায়ের । অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ ।