Post Poll Violence: বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ABP Ananda  |  01 Jul 2024 11:39 AM (IST)
ABP News

BJP News: হুগলির ধনেখালিতে বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ভরা বাজারের মধ্যেই বিজেপি নেতা সমীরণ মুর্মুর ওপর বাঁশ-রড নিয়ে চড়াও হয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম বিজেপির মণ্ডল সহ সভাপতিকে চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপির দাবি, লোকসভা ভোটে বিজেপি নেতার বুথে তারা ভাল ফল করায়, আক্রোশবশত এই হামলা। ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্র বা শাসকদলের কোনও নেতার প্রতিক্রিয়া এখনও মেলেনি। যদিও ধনেখালি বিধানসভা থেকেই প্রায় ৪০ হাজার ভোটের লিড পেয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। : বীরভূমের ইলামবাজারে পুলিশের সামনে বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কয়েকজনকে মারধরে করে হামলাকারীরা খেলা হবে স্লোগান দেয় বলেও অভিযোগ। তৃণমূল আমলে রাজ্যজুড়ে এটাই চলছে, কটাক্ষ বিজেপির। গ্রাম্য বিবাদে রাজনীতির রং, গেরুয়া শিবিরকে পাল্টা নিশানা করেছে শাসক শিবির। খেলা হবে স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের বাড়িতে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বীরভূমের ইলামবাজারের মুরগাবনি গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ, বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের জয়ের পর থেকেই গ্রামে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল নেতা ও বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও তাঁর অনুগামীরা।

  • হোম
  • ভিডিও
  • জেলার খবর
  • Post Poll Violence: বিজেপির মণ্ডল সহ সভাপতিকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

TRENDING VIDEOS

Breaking News : Lucknow में अरशद नाम के युवक ने अपनी मां समेत 4 बहनों की हत्या की1 Year ago

Sambhal News : जुमे की नमाज से पहले छावनी बना संभल...चप्पे-चप्पे पर नजर | Breaking News1 Year ago

Badrinath Dham Kapaat: आज से खुले बद्रीनाथ धाम के कपाट, दर्शन के लिए उमड़े श्रद्धालु | Uttarakhand2 Year ago

UP Politics: लोकसभा चुनाव में सपा-कांग्रेस का यूपी में क्या होगा, मंत्री Narendra Kashyap ने बताया2 Year ago

About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন