Suvedu Adhikari: অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে সাসপেন্ড করেন স্পিকার, বললেন শুভেন্দু

ABP Ananda LIVE: বিধানসভার বাইরে বেরিয়ে এসে শুভেন্দু বলেন, "আজ ব্রাত্য বসু যখন ভারতীয় সেনাকে অপমান করেন, তাদের গায়ে রাজনীতির ছোঁয়া লাগান এবং বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের সঙ্গে ভারতীয় সেনার তুলনা করেন গতকাল অবৈধ ছাবড়া ভাঙা নিয়ে, আমরা ভারতীয় সেনা জিন্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনার অপমান মানছি না মানব না...এবং ভারতীয় সেনা সম্পর্কে ওঁর বক্তব্য বিবরণী থেকে বাদ দেওয়ার দাবি করেছিলাম। অরূপ বিশ্বাসের নির্দেশে এই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়...অরূপ বিশ্বাসের কথায় অফিসিয়াল প্রস্তাব না এনে তাঁর চেয়ার থেকে তিনি বিরোধী দলনেতাকে সাসপেন্ড করেন। আমি গর্বিত যে, রামপুরহাটের বগটুইতে মুসলমান মহিলা-শিশু পোড়ানোর জন্য প্রতিবাদ করতে গিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। পরবর্তীকালে দেবীদুর্গার মূর্তি ভাঙা নিয়ে আমাকে সাসপেন্ড করেছিল। আজ ভারতীয় সেনার হয়ে বলার জন্য, ভারতীয় সেনাকে অপমান এবং রাজনীতিকরণের বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য বিরোধী দলনেতাকে সাসপেন্ড করা হয়েছে। আমি গর্বিত ভারতীয়, আমি আমার সেনার জন্য গর্ব অনুভব করি এবং তৃণমূল পাকিস্তানের দালাল।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola