BJP News: বিজেপির বিক্ষোভে উত্তপ্ত বিধানসভা, ফের সাসপেন্ড এক বিধায়ক
ABP Ananda | 10 Mar 2025 09:45 PM (IST)

ABP Ananda Live: 'একের পর এক বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে। বিরোধীদের মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুললেই মার্শাল ডেকে বের করে দেওয়া হচ্ছে। বিধানসভায় বিরোধীদের কথা বলার অধিকার নেই', সরব বিজেপি। বিরোধীদের কন্ঠরোধ করছে শাসক তৃণমূল। বিধানসভাতেও গুন্ডামি করেছে তৃণমূল : শুভেন্দু।
শুটআউটের ঘটনার পর তীব্র আতঙ্কে ভুগছেন খোদ কাউন্সিলর
শনিবার ভরসন্ধেয় বেলঘরিয়ায় শুটআউটের ঘটনার পর তীব্র আতঙ্কে ভুগছেন খোদ কাউন্সিলর। তাঁকেও খুন করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নির্মলা রাই। একাধিকবার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কিন্তু কারা হুমকি দিল? ভয়ের চোটে প্রকাশ্যে নামও বলতে নারাজ তৃণমূল কাউন্সিলর। এমনকী, তাঁর দাবি, ২ বছর আগেই হুমকির কথা জানিয়ে তিনি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রীকে।