BJP News : বাংলা এই মুহূর্তে TMC-কে তাদের প্রতিনিধি হিসেবে মনে করছে না : শমীক ভট্টাচার্য
ABP Ananda | 26 Aug 2025 05:14 PM (IST)

ABP Ananda LIVE : দেশভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, আমরা নয়, তোমাদের প্রপিতামহরা বাংলাদেশ তৈরি করে: মমতা
ভোট এলেই NRC, ভোটার তালিকায় নাম কাটতে হবে। নির্বাচন কমিশন দয়া করে বিজেপি-র ললিপপ হবেন না। তাহেল দেশের মানুষ ক্ষমা করবেন না। বলছে বাংলায় নাকি বাংলাদেশীরা থাকেন। দেশভাগের পর আপনারা কী করেছিলেন? ভারত ভাগ করতে গিয়ে বাংলাকে ভাগ করেছিলেন, পঞ্জাবকে ভাগ করেছিলেন। আন্দামানের সেলুলার জেলে চলে যান। ওখানে দেখবেন ৯০ শতাংশ উপর বাঙালি ছিলেন। ১০ শতাংশ ছিল পাঞ্জাবি। বাংলাকে শায়েস্তা করতে পারবে না জেনেই বাংলাকে ভাগ করে। পাঞ্জাবকেও ভাগ করেছিল। কই সেকথা তো বলো না। বাংলাদেশ তো আমরা তৈরি করিনি। তোমরা করেছো! তোমাদের প্রপিতামহরা করেছে। এখন বাংলাকে দেখে লুচির মতো ফোলে: মমতা।