BJP News: শনিবার BJP-র শপথগ্রহণ অনুষ্ঠান, ব্রিগেডে আঁটোসাঁটো নিরাপত্তা; পরিদর্শন কলকাতা পুলিশ
পশ্চিমবঙ্গে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী কে? আজই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অমিত শাহর উপস্থিতিতে। আজ বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে বৈঠক। সেই বৈঠকে থাকবেন জয়ী বিজেপি বিধায়করা। একগুচ্ছ কর্মসূচি আর শপথগ্রহণে অংশ নিতে আজই কলকাতায় আসছেন অমিত শাহ। শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যর সঙ্গে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। ব্রিগেডে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন আরও খবর - একেবারে ওয়েব সিরিজের মতো হাড় হিম করা কায়দায় পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন। নিহত চন্দ্রনাথ রথের মায়ের স্পষ্ট অভিযোগ, রাজনৈতিক প্রতিশোধ নিতেই খুন করা হয়েছে তাঁর ছেলেকে। শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari) বলছেন, তাঁর আপ্ত সহায়ক বলে এবং, ভবানীপুরে মমতা ব্য়ানার্জিকে তিনি হারিয়েছেন বলে, এই হত্য়াকাণ্ড। পুলিশ সূত্রে দাবি, শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করা হয়েছে একেবারে পরিকল্পনামাফিক।